অন্তর থেকে পাপের ছাপ উঠাবেন কিভাবে?

অন্তর থেকে পাপের ছাপ উঠাবেন কিভাবে?

কাপড়ে দাগ পড়লে আমরা কতো না চেষ্টা করি সেই দাগ পরিষ্কার করতে। সাবান দিয়ে পরিষ্কার না করতে পারলে নানা মেডিসিনের ব্যবহার করি। চেষ্টার কোনো ঘাটতি থাকে না। কিন্তু পাপের দাগ যে মানুষের ক্বলবে ও রক্তকণিকায় পড়ে সে ব্যাপারে মানুষ উদাসীন কেন? প্রধান কারণ চিরশত্রু শয়তান, সে-ই ভুলিয়ে রাখে। কাপড়ে দাগ পড়লে সৌন্দর্যহানি হয়, কিন্তু ক্বলব ও রক্তকণিকায় দাগ পরলে ইহকাল ও পরকাল বরবাদ হয়ে যাবে। সামান্য কাপড়ে দাগের জন্য এতো পেরেশানী আর যেখানে দুই জগতের জীবন বিনাশ হচ্ছে, সেখানে দাগ উঠাতে কি পরিমাণ চেষ্টা করা উচিত। পাপের দাগ উঠাতে না পারলে পার্থিব জীবন দুঃখ-কষ্টে কাটাতে হবে। আর পরকালে অনন্তকাল জাহান্নামের আগুনে পুড়তে হবে। পাপের এ দাগ পরিষ্কার করা খুব সহজ। প্রথমে দৃঢ় ইচ্ছা পোষণ করতে হবে এবং পরে একজন হক্কানী ওলীআল্লাহ উনার কাছে বাইয়াত গ্রহণ করে ফয়েজ-তাওয়াজ্জুহ নিয়ে মহান আল্লাহ পাক উনার যিকির করতে হবে। যিকির দ্বারা আস্তে আস্তে এই দাগ পরিষ্কার হয়ে যাবে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বাণী মুবারক রাজারবাগ শরীফের মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি আমাদের জানিয়েছেন। যিকির ক্বলব পরিষ্কারের এক মহৌষধ।

Unknown's avatar

Author:

Md. Mohsin Hossain (Arabic: محمد محسن حسين), born 2003 in Tangail,Dhaka,Bangladesh is a Quran reciter, imam, muazzin, preacher and Nasheed artist & Graphic Designer. He studied up to Najrana in Hafez Madrasa in 2012. He studied at Fajargonj Alim Madrasa Secondary School in Tangail, Bangladesh. He is now joining the Faculty of Computer Technology at Tangail Polytechnic Institute (Tangail).He has been serving as a muazzin in a mosque in a town in Tangail for 3 years and is currently promoting graphic design as well as Quran and Nasheed singer. Spotify, iTunes, YouTube Music, Deezer and YouTube channels.

Leave a comment